বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আগারগাঁও নতুন রাজস্ব ভবনে ফ্লোর বরাদ্দ না দিলে কঠোর আন্দোলনের

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব ভবন সেগুন বাগিচা থেকে স্থনান্তর করে আগারগাঁও ত্রিশ তলা নিজস্ব ভবনে স্থনান্তরিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারী নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু এরই মধ্যে নতুন ভবন নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। কারণ ভবনের মূল নকশায় বাংলাদেশ টেক্সট ল ইয়াস এসোসিয়েশন এবং ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর জন্য ফ্লোর বরাদ্দ থাকলেও ভবন হওয়ার পর সেখানে ফ্লোর বরাদ্দ দিচ্ছে না রাজস্ব বোর্ড। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।
গতকাল রোববার ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর হল রুমে বাংলাদেশ টেক্সট ল ইয়াস এসোসিয়েশন এবং ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন যৌথ উদ্যোগে আগারগাঁও এর নতুন রাজস্ব ভবনে ফ্লোর বরাদ্দের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তরা অবিলম্বে নকশা অনুসারে -এ আগারগাঁও নতুন রাজস্ব ভবনে তাদের পেশার সুবিধার্থে তাদের জন্য ফ্লোর বরাদ্দের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে বক্তরা বলেন যদি আগারগাঁও-এর নতুন ভবনে আগামী ৪ জানুয়ারীর আগে ফ্লোর বরাদ্দ দেয়া না হয় তা হলে সারা তাদের সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার কর আইনজীবি নিয়ে আন্দোলন করা হবে। মানববন্ধনসহ নতুন রাজস্ব ভবন ঘোরাও করা হবে।
সাবেক এমপি ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়াস এসোসিয়েশনের আহ্বায়ক সোহরাব উদ্দিন বলেন কিছু দুর্নীতিবাজ কর্মকতা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে সরকারের আয়কর কার্যক্রম ব্যহত করতে চাচ্ছে। যা আমরা হতে দিতে পারি না।
তিনি বলেন, আমরা আমাদের অধিকার চাই। আমরা নকশা অনুসারে আমাদের আগারগাঁও নতুন রাজস্ব ভবনে যে ফ্লোর বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছিল তার বাস্তবায়ন চাই। তিনি বলেন আমরা সারা দিন রাজস্ব আহরণে সরকারকে সহয়োগিতা করতে আগারগাঁও রাজস্ব ভবনে যাবো। এতোগুলো মানুষ আমাদের যারা সারা দিন দেশের মানুষকে কর সেবা দেবে যদি আমাদের জন্য ফ্লোরই না থাকে তবে আমরা কোথায় বসবো?কোথায় কথা বলবো? তিনি বলেন আমাদের দাবি মানতেই হবে। আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দিই না,দিবো না। সুতরাং আমাদের ফ্লোর বরাদ্ধ করা হোক।
ঢাকা ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া খান স্বপন এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের অন্যান্য অসংখ্য কর আইনজীবীবৃন্দের মধ্যে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট আবু আমজাদ, সাধারণ সম্পাদক এডভোকেট জাকারিয়া খান স্বপন, সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত খান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদিউজ্জামান, ঢাকা ট্যাক্সেস বার এর সাবেক সভাপতি এডভোকেট অধ্যাপক মজিদ মোল্লিক, সাবেক সহ সভাপতি বি এন দুলাল, ঢাকা ট্যাক্সেস বর্তমান কার্জনির্বাহী কমিটির সদস্য বৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ সহ বারের সদস্য বৃমন্দ

 


অন্যান্য সংবাদ