বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৩২ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২১

আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের ২০ লাখ টিকা ঢাকায় আসছে । চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এসব টিকার প্রথম চালান বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ বুধবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান। আগামী সপ্তাহেই চীন থেকে টিকা ঢাকায় আসবে। এ নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনোফার্ম থেকে টিকার প্রথম চালান ঢাকায় আনার জন্য বেইজিংয়ে সরবরাহের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে লেখেন, চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশের বাণিজ্যিকভাবে ক্রয়ের প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত। করোনা মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

চীনের টিকা ঢাকায় কবে আসবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনের টিকা খুব দ্রুতই নিয়ে আসা হবে। খুব সহসাই অন্যান্য টিকাও আসা শুরু করবে। টিকা নিয়ে কোনো সমস্যা থাকবে না।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের ক্রয়ের টিকা আসতে যাচ্ছে।


অন্যান্য সংবাদ