বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

আইএমএফ থেকে আপাতত ঋণ নেয়ার পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আপাতত কোনো ঋণ নেয়ার পরিকল্পনা নেই জানিয়ে বলেছেন, তবে প্রয়োজন হলে দেশের স্বার্থে ঋণ নেয়া হবে।

আজ বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফ থেকে আসেনি। আমরাও আইএমএফকে কোনো ধরনের অর্থ চেয়ে প্রস্তাব পাঠাইনি। সুতরাং এগুলো যখন আসবে আপনারা জানতে পারবেন। ঋণ আমাদের প্রয়োজন থাকলে নেব। আমাদের এ মুহূর্তে কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় অবশ্যই নেয়া হবে। সেটা দেশের স্বার্থেই নেব। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করব না।

মুস্তফা কামাল বলেন, রিজার্ভের বিষয়টি হলো বিভিন্ন দেশ যেভাবে হিসাব করে থাকে আমরাও সেভাবেই হিসাব করেছি, এটি সেভাবেই হিসাব করে যাবো। আইএমএফ আমাদের যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে সে পরিমাণ টাকা কি তারা পায়নি? তারা বলতে পারবে না একদিন পরে তাদের টাকা পেমেন্ট করেছি। সুতরাং যে সমস্ত ঋণ আমাদের দিচ্ছে বা দিবে সে সমস্ত বিষয় নিয়ে তারা নিশ্চিন্ত থাকবে। আমরাও তাদের বার বার আমাদের দিক থেকে আশ্বস্ত করেছি, আমাদের ঋণ দিলে তাদের কখনো সেটা মাফ করতে হবে না। আমাদের ঋণ শোধের সক্ষমতা ভালো। আমরা সবসময় তা সময়মত পরিশোধ করে আসছি। পরিশোধে আমরা কখনো দেরি করিনি।

বর্তমানে আইএমএফ’র একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রয়েছে।


অন্যান্য সংবাদ