বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার আমরা ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই জাহাজ কাপ্তাই হ্রদে মাছ শিকার প্রথম সপ্তাহে কোটি টাকা ছাড়িয়েছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এশিয়া কাপের দল ঘোষণা প্রধান উপদেষ্টা আগামীকাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা শীঘ্রই নতুনভাবে আসছে passnotebd.com প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বাড়ছে ক্যামিকেলের কারণে নদীর পানি ব্যবহারের অয্যেগ্য প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

অকারনে বাইরে বেরিয়ে লালবাগে আটক ৮০

নিজস্ব প্রতিবেদক / ৪৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩, ২০২১

বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীর লালবাগ বিভাগ এলাকায় বাসা থেকে বাইরে বের হওয়ায় ৮০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

তিনি বলেন, সরকারি বিধিনিষেধ পরিপালনে লালবাগের বিভিন্ন পয়েন্টে চকবাজার, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, কামরাঙ্গীচর ও বংশাল এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় ৮০ জনকে আটক করা হয়েছে লালবাগের বিভিন্ন স্থান থেকে।

এর আগে, গতকাল শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জন গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


অন্যান্য সংবাদ